ঠাকুরগাঁও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঠাকুরগাঁও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন

ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন


ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৩ অক্টোবর) সকাল ১১টায় শহরের গোবিন্দনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেঁটে নবনির্মিত মার্কেটের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি)।
উদ্বোধন শেষে কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,আখচাষী সমবায় সমিতির সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী, পরিচালক জবাইদুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা সকলের সমন্বয়ে আখচাষী সমবায় সমিতির উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।
ad970
ঠাকুরগাঁওয়ে পার্ক বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে পার্ক বন্ধের দাবিতে মানববন্ধন

৩নং আকচা ইউনিয়ন, ঠাকুরগাঁও থানাধীন দেবীগঞ্জ হাটের দক্ষিনে স্বপ্ন জগৎ ও বুড়ির বাধস্থ কল্পনা রিসেট এবং পূর্বে চিটাগাং পার্ক , ফাড়াবাড়ি নামীয় স্থানে অসামাজিক, অশ্লীলকার্যকালাপ, তথা দেহ ব্যবসা, নেশাসহ বিভিন্ন ধরণের অপকর্ম হওয়ার কারণে স্থায়ীভাবে এই সব পার্কের বন্ধের দাবিতে মানববন্ধন ও ডিসি, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্বারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।
বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এসময় বক্তরা বলেন ৩ নং আকচায় যেসব বিনোদন পার্ক আছে সেগুলোতে বিভিন্ন ধরণের অসামাজিক কার্যক্রম হচ্ছে। এবং এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। তাই এই ৩টি পার্ক যেন স্থায়ীভাবে বন্ধ করা হয়।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রসাশক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করে।

ad970


খোচাবাড়ীতে বিয়ের দাবিতে ২ দিন ধরে প্রেমিকের বাড়ীতে অনশন প্রেমিকার

খোচাবাড়ীতে বিয়ের দাবিতে ২ দিন ধরে প্রেমিকের বাড়ীতে অনশন প্রেমিকার

ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকার গুচ্ছগ্রামে বিয়ের দাবিতে ২ দিন যাবৎ প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে  শিউলি (২০) নামের এক তরুণী।
এদিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলেও প্রেমিককে আর খুজে পাওয়া যাচ্ছে না।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছোট খোচাবাড়ি গুচ্ছগ্রামের মতিউর রহমানের (বকমারী) কলেজ পড়ুয়া মেয়ে শিউলী (২০)’র সাথে একই গ্রামের সফিকুলের ছেলে নেহারুলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে নেহারুল মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে কোনো উপায় না পেয়ে মঙ্গলবার রাতে তাদের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান নেয় মেয়েটি। পরে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলে বেগতিক দেখে নেহারুল আত্মগোপন করে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে উভয়ের পরিবারের উপস্থিতিতে মিমাংসার জন্য আলোচনা হয়। কিন্তু ছেলের পরিবার কোনভাবে বিয়েতে রাজি হয় নাই। পরে ছেলেটিকে বিয়ে করতে হবে এমন অবস্থা সৃষ্টি হলে গ্রামের কয়েকজনের সহযোগিতায় ছেলেটি পালিয়ে যায়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক নেহারুলের বাড়িতে অবস্থান করছে ওই তরুণী

সুত্র: ঠাকুরগাঁওয়ের খবর
ad970
মেলা থেকে বাড়ি ফেরা হলো না সুনিতার

মেলা থেকে বাড়ি ফেরা হলো না সুনিতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় সুনিতা (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত হয়েছেন আরও ২ জন। আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ad970
নিহত সুনিতা (১১) উপজেলার ধনতলা ইউনিয়নের আঠিয়াবাড়ী গ্রামের সুবাস চন্দ্রের মেয়ে ও লোহাগাড়া বঙ্গভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
আহতরা হলেন, বালিয়াডাঙ্গি উপজেলার চাড়োল গ্রামের জসিদের স্ত্রী মানসী (২২) এবং আঠিয়াবাড়ী গ্রামের সুজন আলীর ছেলে পলাশ (১৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশের বাবা সুজন বলেন, ধনতলা ইউনিয়নের দোলুয়া মেলা থেকে সুনিতা ও মানসী পলাশের মোটরসাইকেলের পিছনে বসে বাড়ি ফিরছিলেন। সিন্দুরপিন্ডি নামক স্থানে এলাকার কয়েকজন বখাটে ছেলে দুটি মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী পলাশ, পিছনে বসে থাকা সুনিতা ও মানসী রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুনিতার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংগ্রহ: জাগো নিউজ 24
ad970

ঠাকুরগাঁওয়ে বিষের বোতল নিয়ে আ.লীগ নেতার বাড়িতে নারী চাকরি প্রার্থী

ঠাকুরগাঁওয়ে বিষের বোতল নিয়ে আ.লীগ নেতার বাড়িতে নারী চাকরি প্রার্থী

সদর উপজেলার গড়েয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল চাকরির জন্য সুরাইয়া নামে এক নারীর কাছে ৭ লাখ টাকা নিয়েও চাকরি না দেয়ায় অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই নারী টাকা ফেরত পেতে ম্যানেজিং কমিটির সভাপতির বাড়িতে বিষের বোতল নিয়ে হাজির হওয়ার ঘটনা ঘটেছে। তবে ইতোমধ্যে ওই নারীকে অর্ধেক টাকা ফেরত দেয়া হয়েছে বলে জানা গেছে।



জানা যায়, গড়েয়া উচ্চ বিদ্যালয়ে গ্রন্থগারিক শূন্যপদে নিয়োগের জন্য সদর উপজেলার গড়েয়া মুন্সিপাড়া এলাকার আব্দুল কাদেরের স্ত্রী সুরাইয়া বেগম ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম ফারুক রুবেলের দ্বারস্থ হন। তিনি নিয়োগ দিবেন মর্মে ৭ লাখ টাকা দাবি করেন। তাতে রাজি হয়ে যান সুরাইয়া বেগম এবং অগ্রিম পুরো টাকাই দিয়ে দেন।
এদিকে গত ২৫ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ে গ্রন্থাগারিক ও এমএলএস শূন্যপদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে গ্রন্থাগারিক পদে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের প্রার্থী উজ্জল হোসেনকে নিয়োগ প্রদান করা হয়। এতে হতাশ হয়ে যান সুরাইয়া বেগমসহ অন্য প্রার্থীরা।
সুরাইয়াকে চাকরি দিতে না পারায় স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি ওইদিনই তাকে অর্ধেক টাকা ফেরত দেন। বাকি টাকা পরে দিবেন বলে জানিয়ে দেন।


এরপর গত ২৮ সেপ্টেম্বর সকালে সুরাইয়া বেগম ম্যানেজিং কমিটির সভাপতির বাড়িতে বাকি উৎকোচের টাকা ফেরত নেয়ার জন্য আসেন। এসময় তিনি বিষের বোতল হাতে নিয়ে আসেন। সেখানে কিছুটা বাকবিতণ্ডা হলে সভাপতি সুরাইয়াকে কয়েকদিন পর টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়ে বিদায় জানান।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক ও এমএলএস পদে নিয়োগ আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয়। সেই প্রেক্ষিতে গ্রন্থাগারিক পদে ১২ জন ও এমএলএস পদে ৯ জন আবেদন করেন। স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা ওই দুই পদে নিয়োগ প্রদানের কথা বলে অনেক প্রার্থীর কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। কিন্তু সেই সকল প্রার্থীদের নিয়োগ না দিয়ে প্রধান শিক্ষক ও এমপির পছন্দের লোককে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।



গত ২৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁও গড়েয়া উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক ও এমএলএস শূণ্যপদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় এমপি রমেশ চন্দ্র সেন নিজেই উপস্থিত থেকে প্রার্থীদের পরীক্ষা নেন। পরে গ্রস্থাগারিক পদে উজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে চূড়ান্ত করা হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন প্রার্থী জানান, গ্রস্থাগারিক ও এমএলএস পদের জন্য চাকরি দেয়ার নামে স্কুল কমিটি অনেকের কাছে ৮-১০ লাখ টাকা অগ্রিম নেয়। কিন্তু কারও চাকরি দিতে পারেনি। আরও বেশি টাকার বিনিময়ে এমপি সাহেব, ম্যানেজিং কমিটির সভাপতি রুবেল ও প্রধান শিক্ষকের মতামতে ওই দুই পদে নিয়োগ দিয়েছেন অন্যজনকে। আমরা অনেকেই জমি জায়গা, গরু, বাছুর বিক্রি করে চাকরির আশায় টাকা দিয়েছিলাম স্কুল কমিটিকে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।
গ্রস্থাগারিক প্রার্থী সুরাইয়া বেগম ও তার স্বামী আব্দুল কাদের জানান, ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগের বড় নেতা রুবেল ভাইয়াকে তার কথা মত ৭ লাখ টাকা প্রদান করেছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন চাকরিটা হবেই। কিন্তু, অন্যজনের কাছে বেশি টাকা নিয়ে এমপি, প্রধান শিক্ষক ও উনি নিয়োগ চূড়ান্ত করেছেন। নিয়োগ দিতে না পারায় সভাপতি ইতোমধ্যে অর্ধেক ফেরত দিয়েছেন।
তিনি আরও বলেন, বাকি টাকা দিতে টালবাহানা শুরু করায় আমার স্ত্রী উনার বাড়িতে (সভাপতির) বিষের বোতল নিয়ে গেছিলেন। বাকি অর্ধেক টাকা ২ অক্টোবর (আজ) দিবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
নতুন নিয়োগপ্রাপ্ত উজ্জলের কাছে জানতে চাইলে স্কুলের উন্নয়নের জন্য স্কুল ফান্ডে কিছু টাকা দেয়া হয়েছে বলে তিনি শিকার করেন।
গড়েয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম জানান, এমপি সাহেবের উপস্থিতিতে পরীক্ষা নেয়া হয়েছে। তারপর নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। অনেকের কাছে টাকা নিয়েছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন কারও কাছে কোনো টাকা নেয়া হয়নি। এমন অভিযোগ ভিত্তিহীন।
গড়েয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল জানান, টাকার বিনিময়ে কোনো প্রার্থীকে নিয়োগ দেয়া হয়নি। মেধার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। চাকরি দেয়ার নামে সুরাইয়া বেগম নামে কোনো নারীর কাছে টাকা নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আবেগের বশে কেও কিছু বললে তা তো আর সত্য নয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক অফিসার মোশারফ হোসেন জানান, সকলের উপস্থিতিতে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রার্থীকে চূড়ান্ত করে নিয়োগ দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন জানান, নিয়োগ পরীক্ষায় আমি উপস্থিত থেকে স্বচ্ছভাবে মেধার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করেছি। কেউ যদি চাকরির জন্য অন্য কাউকে টাকা দিয়ে থাকেন সেটি ভুল করেছেন।

সংগ্রহ: jagonews24
রানীশংকৈলে আ’লীগের সাবেক এমপির কুশপত্তলিকা দাহ

রানীশংকৈলে আ’লীগের সাবেক এমপির কুশপত্তলিকা দাহ


রানীশংকৈল প্রতিনিধি: গত বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার বাশগাড়া পুজা মন্ডপে ঠাকুরগাও জেলা তাতীলীগের সভাপতি রবিউল ইসলাম রবি’কে মারধরের প্রতিবাদে পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও ঠাকুরগাও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হকের কুশপত্তলিকা দাহ ও আ’লীগ থেকে বহিস্কারের দাবী জানিয়ে বিক্ষোভ করেছে রবির সর্মথকরা। রবিবার ১২টার দিকে রানীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তা নামক স্থানে এই কর্মসুচি পালন করে রবি’র সর্মথকরা



ঘটনা সুত্রে জানাযায়, জেলা তাতী লীগের সভাপতি রবিউল ইসলাম রবির বাড়ী রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায়।

 তিনি এবারে রানীশংকৈল-পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাও-৩আসনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ কারনে তিনি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দুর্গা পূজা পরিদর্শনে গিয়েছিলেন পীরগঞ্জ উপজেলার বাশগাড়া পুজা মন্ডপে।

সেখানে অতর্কিত ভাবে সাবেক এমপি ইমদাদুল হকসহ তার গুন্ডা বাহিনী তাতীলীগ এই নেতাকে ব্যাপক মারধর করেন। এছাড়াও অস্ত্রের মুখে জিম্মি করে ঠাকুরগাও-৩আসনে এমপি দাড়াবে না মর্মে নন-জুডিশিয়াল ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন এবং সাথে থাকা নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাও ছিনিয়ে নেন বলে জানান রবিউল ইসলাম রবি।



এ ব্যাপারে তাতীলীগ নেতা রবিউল রইসলাম রবি বলেন, আমি ইতিমধ্যে দলীয় হাই কমান্ডে বিষয়টি জানিয়েছি। আমার সমর্থকরা ক্ষুদ্র হয়ে সাবেক এমপি ইমদাদুলের কুশপত্তলিকা দাহ করে আ’লীগ থেকে বহিস্কারের দাবীতে বিক্ষোভ করেছে। এছাড়াও সন্ত্রাসী কায়দায় মারপিট করার জন্য আমি তার বিরুদ্বে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

সংগ্রহ; uttorbangla.com

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সাবেক এমপি’র সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সাবেক এমপি’র সংবাদ সম্মেলন


বিষ্ণুপদ রায়,পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইমদাদুল হককে জড়িয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সহ কয়েকটি অন লাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
শনিবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
এতে বক্তব্য দেন সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ সভাপতি বশিরউদ্দীন চৌধুরী বিশু, শামিমুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমূখ।


সংবাদ সম্মেলনে বক্তারা দাবী করেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা পরিচয় দানকারী রবিউল ইসলাম রবি একজন প্রতারক। তিনি আওয়ামীলীগের নাম ব্যবহার করে ঠাকুরগাও-৩ আসনের সহজ সরল মানুষের কাছ কখনো চাকরী, কখনো বিদ্যুৎ সংযোগ আবার কখনো বড় ধরণে অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেই চলছেন। 

তাছাড়া তিনি নিজে একজন মাদক সেবী এবং এর ব্যবসার সাথে জড়িত। তিনি হঠাৎ করে এলাকায় এসে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে আওয়ামীলীগ বিরোধী কিছু লোকের সাথে আতাত করে নানা অপকর্ম করে ঢাকায় চলে যান। এতে অনেক লোক ক্ষিপ্ত হয়ে উঠে তার উপর। বৃহস্পতিবার রাতে প্রতারক রবি বাশগাড়া দুর্গা মন্ডপে এসে আবারো আওয়ামীলীগের নাম ভাঙানোর চেষ্টা করে। 

এ সময় ঐ মন্ডপে সাবেক এমপি ইমদাদুল হক পৌছালে ক্ষিপ্ত লোক জন রবিকে ধাওয়া করে। জনতার তাড়া খেয়ে রবি পালিয়ে যায়। এ ঘটনাকে পুজি করে রবি ঠাকুরগাঁওয়ের সংবাদ কর্মীদের মিথ্যা ও সাজানো তথ্য দিয়ে সাবেক এমপি ইমদাদুল হকের রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সহ বিভিন্ন অন লাইনে সংবাদ পরিবেশন করান যা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।




বক্তারা ঐসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এহেন মিথ্যা সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংগ্রহ: thakurgaoerkhabor.com
প্রতিমা বিসর্জনে ঠাকুরগাঁওয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনে ঠাকুরগাঁওয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ঠাকুরগাঁও: বছর ঘুরে আবার এসেছিল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব- শারদীয় দুর্গাপূজা। দিনের পরিক্রমায় ভক্তদের কাছ থেকে আবারও বিদায় নিলেন মা দুর্গা। নদীর পাড়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ঠাকুরগাঁওয়ের সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) শেষ বিকেলে ঠাকুরগাঁওয়ের সকল মন্দির এলাকা থেকে বিজয়া শোভাযাত্রার মাধ্যমে আনন্দ উৎসব ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে
শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।

গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রতিমা বিসর্জন হয় একটি জলভর্তি হাঁড়িতে স্থাপিত আয়নায় মা দুর্গার প্রতিচ্ছবি আনার মাধ্যমে। ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয় টাঙ্গন নদীর ঘাটে বিসর্জন দেয়া হয় প্রতিমা।
প্রতিমা বিসর্জনের পূর্বে সনাতন ধর্মাবলম্বী নারীরা প্রথমে মা দুর্গার পায়ে সিঁদুর দিয়ে তাঁদের ভক্তি জানান। পরে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় আনন্দে মেতে উঠেন এবং দুপুর ২ টায় ঠাকুরগাঁওয়ের সকল পূজা মণ্ডপে প্রসাদ বিতরণ করা হয়।
পূজামণ্ডপে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিজয়াদশমী শেষে কেন্দ্রীয় রামকৃষ্ণ মন্দির থেকে গৌধুলী বাজার, হলপাড়া দুর্গাবাড়ী মন্ডপ, ঘোষপাড়া মন্ডপ, আশ্রমপাড়া রামকৃষ্ণ মন্দির, গোবিন্দজিউ মন্দির, কলেজপাড়া মন্দির, ঠাকুরগাঁও রোড সুগারমিল মন্দির, মুহাম্মদপুর বানিয়াপাড়া মন্দির, কালিবাড়ি কালি মন্দির, শান্তিনগর মন্দির সহ আরও অনেক মন্দির প্রতিমা বিসর্জনে অংশগ্রহণ করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও পূজা উদ্যাপন কমিটির সভাপতি অরুনাংস দত্ত টিটো জানান, পূজা সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন করেছি।

সংগ্রহ: সোনালীনিউজ ডটকম

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঠাকুরগাঁও: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় হতে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
রোববার (১ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও ইএসডিওইএসডিও’র সহায়তায় প্রবীণ হিতৈসী সংঘ ঠাকুরগাঁও জেলা শাখা এর আয়োজন করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।



উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল হক, সমাজসেবা উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দীক, ঠাকুরগাঁও জেলার প্রবীণ হিতৈসী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন সহ প্রমুখ।



সংগ্রহ: সোনালীনিউজ ডটকম
ঠাকুরগাঁওয়ে পূজা দেখে ফেরার পথে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ

ঠাকুরগাঁওয়ে পূজা দেখে ফেরার পথে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ

ঠাকুরগাঁও সদরে পূজামণ্ডপ থেকে ফেরার পথে এক কিশোরীকে ধরে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর আসামি ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর ডাঙ্গাপাড়া এলাকার তোফাজ্জলের ছেলে মনজুরুলকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

এ মামলার অন্য আসামিরা হলেন হোসেন আলী (৩২), মানিক আলী (৩৪), মামুন রহমান (২৫) ও আশরাফুল ইসলাম (২৬)।
বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানা পুলিশের ওসি প্রদীপ কুমার রায় বলেন, শনিবার মেয়েটিকে (১৪) ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেয়েটি খালাত ভাইকে সঙ্গে নিয়ে আখানগরের কেরানিপাড়া এলাকার দুর্গাপূজা মণ্ডপ দেখতে যায়।

মণ্ডপ থেকে বাড়ির ফেরার পথে ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর এলাকায় মনজুরুল ও তার চার বন্ধু খালাত ভাইকে মারধর করে মেয়েটির মুখ চেপে পাশের একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে। এক সময় ওই কিশোরী সংজ্ঞা হারিয়ে ফেললে ধর্ষকরা তাকে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
মামলার পর মনজুরুলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি প্রদীপ কুমার রায়।
সংগ্রহ: জাগো নিউজ ২৪ ডট কম
দেবী দেখা হলো না ঠাকুরগাঁওয়ের দেবুর

দেবী দেখা হলো না ঠাকুরগাঁওয়ের দেবুর

দেবী দেখার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের বাসিন্দা দেবুর (২৩)। শুক্রবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
দেবু সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের বকুলের ছেলে এবং রুহিয়া ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থী।
দেবুর পরিবারের লোকজন জানায়, শুক্রবার রাত ১১টায় দেবু তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে দিনাজপুরে দেবী দেখার উদ্দেশে রওনা দিলে দিনাজপুর পৌঁছার আগেই পথিমধ্যে দশ মাইল নামক এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দেবুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




সংগ্রহ: জাগো নিউজ ২৪ ডট কম
ঠাকুরগাঁওয়ে সাবেক এমপির কুশপুতুল দাহ

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপির কুশপুতুল দাহ

ঠাকুরগাঁও জেলা তাঁতী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে লাঞ্ছিত ও অপহরণ করার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক এমপি এমদাদুল হকের কুশপুতুল দাহ করেছে রবির সমর্থকরা।
রোববার দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাটের চৌরাস্তায় রবিউল ইসলাম রবির সমর্থকরা সাবেক এমপি এমদাদুল হকের কুশপুতুল বানিয়ে আগুন ধরিয়ে দেয়।



এ ব্যাপারে জেলা তাঁতী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি অভিযোগ করে বলেন, আমি গত বৃহস্পতিবার রাত ১১টায় পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া পূজা মণ্ডপে যাই। এসময় সাবেক এমপি ইমদাদুল হকের সমর্থকরা আমাকে পিস্তল ঠেকিয়ে মণ্ডপ থেকে টেনে হিঁচড়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। সেখানে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আড়াই লাখ টাকা নিয়ে আমাকে ছেড়ে দেয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান এই আওয়ামী লীগ নেতা।




দীর্ঘদিনের ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু : গ্রেফতার ২ ভাই

দীর্ঘদিনের ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু : গ্রেফতার ২ ভাই


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই সহদরকে গ্রেফতার করেছে পুলিশ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার উত্তরগাঁও গ্রামের সামশুল আলমের ছেলে মো. সবুর (২০) ও তার বড় ভাই ইকবাল (২৫)।



মামলার বরাত দিয়ে ওসি আব্দুল মান্নান বলেন, বিভিন্ন প্রলোভন দিয়ে প্রতিবেশী মেয়েটিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করছে সবুর। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে সবুর ও তার বড় ভাইকে গ্রেফতার করে।







বালিয়াডাঙ্গীতে চাড়োলে ৫০ ঘর পুড়ে ছাই, পাশে দাঁড়িয়েছেন ইউএনও

বালিয়াডাঙ্গীতে চাড়োলে ৫০ ঘর পুড়ে ছাই, পাশে দাঁড়িয়েছেন ইউএনও


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নান। 
শুক্রবার বিকালে তিনি উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর পুকুরপাড়া গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় ২০টি পরিবারের মাঝে ২টি করে কম্বল এবং শুকনা খাবার হিসাবে চাল, তেল, চিনি, লবন, চিড়া, মুড়ি বিতরণ করেন। 



এ সময় চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী উপস্থিত ছিলেন।    
উল্লেখ. বৃহস্পতিবার দিবাগত রাত (শুক্রবার) ১টার সময় চাড়োল ইউনিয়নের খালিপুর পুকুরপাড়া গ্রামের আশরাফুলের গোয়ালঘর হতে কয়েলের আগুন এলাকায় ছড়িয়ে পড়লে ওই গ্রামের ২০টি পরিবারের প্রায় ৫০টি ঘর পুড়ে ভস্মিভূত হয়।  






ঠাকুরগাঁওয়ে গৃহকর্মীকে মারপিটের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে গৃহকর্মীকে মারপিটের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক :
ঠাকুরগাঁও শহরে কাপড় ধোয়া নিয়ে কথাকাটাকাটির জেরে এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শহরের হাজীপাড়া এলাকার ৩৫ বছর বয়সী এই গৃহকর্মীকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন গৃহকর্মী বলেন, ছয় বছর ধরে তিনি শহরের হাজীপাড়া এলাকার ওষুধ বিক্রেতা আব্দুর রব চৌধুরীর বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছিলেন।
“শুক্রবার দুপুরে তার মেয়ে রুমুর কাপড় ধোয়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাথরুমের ভেতরে রব, তার স্ত্রী ও মেয়ে আমাকে বেধড়ক মারধর করেন।”



পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।
 হাসপাতালের চিকিৎসক জিন্নাত পারভীন বলেন, “তার হাত ও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ ঘটনার তথ্য সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সদর থানার এসআই আমজাদ হোসেন।



তিনি বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলার জন্য ওষুধ বিক্রেতা আব্দুর রব চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।