খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
২১ কোটি টাকার নতুন গাড়িতে রোনালদো

২১ কোটি টাকার নতুন গাড়িতে রোনালদো

আনন্দ উদযাপনে মানুষ কি কি করে? বন্ধু-বান্ধব নিয়ে ঘোরাঘুরি, টুকটাক খাওয়া-দাওয়া; এই তো! তবে আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদো হন, তবে কথা আলাদা। বান্ধবীকে হীরাখচিত আঙটি উপহার কিংবা কোটি টাকার গাড়ি কিনে ফেলা তো তার বাঁ হাতের কাজ! 
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া গোল করে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলকে জিতিয়েছেন রোনালদো। ছন্দে ফেরার খুশিতে এবার পর্তুগীজ যুবরাজ তার গ্যারেজে তুলেছেন 'ব্র্যান্ড' নিউ গাড়ি। যেন-তেন গাড়ি নয়, ১.৮৫ মিলিয়ন পাউন্ডের বোগেটি সিরন সুপারকার। বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় ২১ কোটি টাকা!




নতুন গাড়িতে ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে ঘুরতে বের হওয়ার সময় ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছেন রোনালদো নিজেই। যেখানে তিনি তার গাড়িকে নিয়ে লিখেছেন, 'বিল্ডিংয়ে নতুন জন্তু বোগেটি সিরন।






তামিম কেন ওপেনিং করেননি?

তামিম কেন ওপেনিং করেননি?


বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেরই সেরা ওপেনার বলা হয় তামিম ইকবালকে। নতুন বলে প্রতিপক্ষ বোলারদের বুকে কাঁপন ধরাতে জুড়ি নেই বাঁহাতি এই ব্যাটসম্যানের। তাকে হঠাত ওপেনিংয়ে না দেখে তাই দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন টাইগার ভক্ত-সমর্থকরা। সবার মনে তখন একটা প্রশ্নই খেলা করছিল, বড়সড় কোনো বিপদ ঘটলো না তো!
পচেফস্ট্রম টেস্টের দ্বিতীয় দিনে ৩ উইকেটে ৪৯৬ রান তুলে হঠাতই ইনিংস ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকা। বিষয়টা যতটা না বিস্ময় ছড়িয়েছে, তার চেয়ে বেশি বিস্মিত হতে হয়েছে বাংলাদেশ ইনিংসে ইমরুল কায়েসের সঙ্গে লিটন দাসকে ওপেনিংয়ে দেখে। ১৪৬ ওভার উইকেটের পেছনে দায়িত্ব পালন করা একজনকে বিশ্রাম না দিয়েই কেন ওপেনিংয়ের মত কঠিন দায়িত্বে পাঠানো হল? ঝামেলা তো কিছু একটা হয়েছেই।


কারণটা জানা গেল পরে। প্রস্তুতি ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন তামিম। তবে টাইগার ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, চোটের কারণে নয়, আসলে ফিল্ডিংয়ে দীর্ঘ সময় অনুপস্থিত থাকার কারণেই নিয়ম অনুযায়ী শুরুর দিকে ব্যাটিংয়ে নামতে পারেননি তামিম। এমনকি নির্ধারিত সময় পার না হওয়ায় তিন নাম্বারেও খেলতে পারেননি তিনি, নামতে হয়েছে পাঁচে।
এই জায়গায় একটু বুদ্ধির খেল খেলেছে দক্ষিণ আফ্রিকা। তামিম চা-বিরতির আগে ৪৯ মিনিট মাঠের বাইরে ছিলেন। তিনি ভাবতেও পারেননি বিরতির পরই ইনিংস ঘোষণা করে দেবে প্রোটিয়ারা। নিয়ম অনুযায়ী, যতক্ষণ টাইগার ওপেনার মাঠের বাইরে ছিলেন, ততক্ষণ ব্যাটিংয়ে নামতে পারবেন না তিনি। ফলে বাধ্য হয়েই লিটন দাসকে ওপেনিংয়ে পাঠাতে হয়েছে টিম ম্যানেজম্যান্টকে।

Write Minimum 5 Line Before This Line
Write Minimum 1 Line After This Line


বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৪-০তে সিরিজ ইংল্যান্ডের

বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৪-০তে সিরিজ ইংল্যান্ডের


ক্যারিয়ার নিয়ে বোধ হয় নতুন করেই ভাবতে হবে অ্যালেক্স হেলসকে। নাইটক্লাব কান্ডে দল থেকে বাদ পড়া এই ওপেনারের জায়গাটা যে শক্ত করেই ধরে ফেলেছেন জনি বেয়ারস্টো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস উদ্বোধনের সুযোগ পেয়ে এক সিরিজেই দুই সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন এই ব্যাটসম্যান।
শুক্রবার সাউদাম্পটনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে বেয়ারস্টোর ১১৪ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ক্যারিবীয়দের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। এই জয়ে সিরিজটা ৪-০তে শেষ করল এউইন মরগানের দল।


ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা একেবারে খারাপ ছিল না। শাই হোপের ৭২ রানে ভর করে ৬ উইকেটে ২৮৮ রান তুলেছিল সফরকারি দল। ওপেনার ক্রিস গেইল ২৯ বলে ১ চার আর ৫ ছক্কায় করেন ৪০ রান। শেষদিকে অভিষিক্ত সুনীল আমব্রিস ২৭ বলে ৩৮ আর অ্যাশলি নার্স মাত্র ১২ বলে করেন ৩১ রান।
তবে পৌনে তিনশ রান করেও ম্যাচে পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো আর জেসন রয় ২১.২ ওভারেই তুলে ফেলেন ১৫৬ রান। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি জেসন রয়। ডানহাতি এই ওপেনার ৭০ বলে ৯৬ করে ফেরার পর বেয়ারস্টোকে নিয়ে বাকি কাজটা সেরেছেন অধিনায়ক জো রুট। ৪৪ বলে তিনি অপরাজিত ছিলেন ৪৬ রানে।